আলিবাবা ডট কম থেকে পন্য আমদানি করব কিভাবে?

#আলিবাবা_ডট_কম থেকে পন্য আমদানি করব কিভাবে?
Sowrob Hossain January 5 at 8:40 PM

আলীবাবা হল হোলসেলার প্ল্যাটফর্ম, এখানে বাল্ক কোয়ান্টিটির পণ্য বেচাকেনা হয়।

আলীবাবা তে সাধারণত যে প্রোডাক্ট প্রাইস দেওয়া থাকে এটা কখনোই ফিক্সড না, শুধুমাত্র দামের রেঞ্জ। কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে কম বেশী হয়। এখানে প্রোডাক্টের সাপ্লাইয়ারের সাথে সরাসরি কথা বলার সুযোগ রয়েছে।

দুই ভাবে পণ্য আমদানি করতে পারেঃ

১. সরাসরিঃ আপনার যদি নিজের লাইসেন্স থাকে তাহলে সরাসরি সাপ্লাইয়ারের সাথে কথা বলে দাম ঠিক করার পর, সাপ্লাইয়ার প্রোডাক্ট শিপমেন্ট করবে। সেটা বাই এয়ার বা সী হতে পারে। এর আগে এল/সি ওপেন সহ যাবতীয় ফর্মালিটিস গুলো সম্পন্ন করতে হবে। প্রোডাক্ট আপনার পোর্টে আসার পর একজন সিএন্ডএফ এজেন্টের মাধমে তা কাষ্টমস ক্লিয়ারিং করে নিতে হবে।

এখানে সুবিধাঃ সবকিছু আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন, অসুবিধাঃ অভিজ্ঞতা কম থাকলে খরচ অনেক বেশী হতে পারে।

২. থার্ড পার্টিঃ যদি ঝামেলা বা লাইসেন্স ছাড়া ইম্পোর্ট করতে চান তবে এটা বেষ্ট অপশন। এই সার্ভিস কে ডোর টু ডোর শিপমেন্ট বলে।

আপনার হয়ে এই সার্ভিস প্রোভাইডার সমস্ত ফর্মালিটিস ফলো করে প্রোডাক্ট ইম্পোর্ট করবে এবং প্রোডাক্ট রিসিভ করার সময় কেজি প্রতি খরচ দিতে হবে।

সব প্রোভাইডারের চায়নাতে নিজস্ব বা শেয়ারর্ড ওয়্যারহাউজ থাকে, সাপ্লাইয়ারের সাথে সবকিছু ফাইনাল করে পণ্য তাদের ওয়্যারহাউজে পাঠাতে হয়।

এখানে সুবিধাঃ প্রোডাক্ট বায়িং কস্ট বাদে, ক্যারিং/ ভ্যাট / ট্যাক্স সব কেজি প্রতি হয়ে থাকে ফলে কস্টিং করতে সুবিধা হয়। নিজের লাইসেন্স লাগে না এবং সমস্ত ফর্মালিটি এভয়েড করা যায়।

নতুন বা মাঝারী ব্যবসায়ীদের জন্য এটা ভালো চয়েস হতে পারে।

এখানে অসুবিধাঃ সার্ভিস প্রোভাইডারের কমিটমেন্ট ঠিক না থাকা, কোনকিছুই আপনার কন্ট্রোলে না
source: আলিবাবা ডট কম থেকে পন্য আমদানি করব কিভাবে?

No comments:

Post a Comment