ইন্টারনেটের ইতিহাস- MD RM Rasel Mahmud

ইন্টারনেটের ইতিহাস
MD RM Rasel Mahmud
December 28, 2018 at 1:55 PM · 

আর্পানেট দিয়ে ইন্টারনেটের যাত্রা শুরু। 1969 সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস এর ইউসিএলএ ল্যাবরেটরীতে আর্পানেট এর মাধ্যমে বিশেষ ব্যবস্থায় প্রথম কম্পিউটার যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়। এরপর ৫ ডিসেম্বর মার্কিন প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় লস অ্যাঞ্জেলস মেনলো পার্ক, সান্তা বারবারা ও উটাহ বিশ্ববিদ্যালয়ের চারটি কম্পিউটারকে নেটওয়ার্কের আওতায় এনে আরপানেট এর অফিসিয়াল উদ্বোধনী ঘোষণা করে। প্রাথমিক অবস্থায় গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের জন্য এই নেটওয়ার্কের ব্যবহার উন্মুক্ত ছিল। কিন্তু সে ব্যবস্থা বেশিদিন স্থায়ী হয়নি। তারপর 1982 সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ এর উপযোগী ইন্টারনেট প্রটোকল টিসিপি/আইপি উদ্ভাবনের সাথে ইন্টারনেট শব্দটি চালু হয়। ইন্টারনেট সম্প্রসারণের প্রক্রিয়াকে তিনটি পর্যায়ে ভাগ করা যায় 1969 হতে 1983 পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে ; এ সময় নেটওয়ার্কের সম্প্রসারণ হয় ধীরগতিতে এবং বিশটি দেশে সংযুক্ত কম্পিউটার সংখ্যা মাত্র দুইশত।সম্প্রসারণের দ্বিতীয় পর্যায় হলো আশির দশক। 1986 সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক (NSFNET)প্রতিষ্ঠার ফলে আরপানেটের প্রভাব কমে যায় এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান নেটওয়ার্ক উন্নয়নে শরীক হয়। অবশেষে 1990 সালে আর্পানেট এর কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এটি ইন্টারনেট নামে পরিচিতি লাভ করে। 1990 সালে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান' চালুর ফলে সকলের জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়।।।।
source: ইন্টারনেটের ইতিহাস

No comments:

Post a Comment