Communication Engineering vs Telecommunication Engineering- Nusrat Hurain

Difference Between Communication Engineering & Telecommunication Engineering- Nusrat Hurain

December 26, 2018 at 1:57 AM · 


বর্তমান সময়ের খুবই ডিমান্ডেবল ২টি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হল ECE(Electronic & Communication Engineering) এবং ETE(Electronic & Telecommunication Engineering)। ২টি সাবজেক্ট এর শুধু মাঝের লেটার টি আলাদা এবং বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ২টি সাবজেক্ট ই আলাদা আলাদা ডিপার্ট্মেন্ট হিসেবে থাকে। আবার Telecommunication ওয়ার্ডেও communication ওয়ার্ডটি রয়েছে। তার মানে এ ২টি সাবজেক্টের এর মাঝে মূল পার্থ্যক্য হল “টেলি” ওয়ার্ডটি। এ ২টি সাবজেক্ট এর পার্থ্যক্য বোঝার আগে আমাদের কমিউনিকেশন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে।
কমিউনিকেশনঃ কমিউনেকেশন এর বাংলা হল যোগাযোগ। নিজের মেসেজটা অন্যকে দেওয়াই হল মূলত যোগাযোগ।
যোগাযোগের বিভিন্ন মাধ্যম থাকে। যেমনঃ কথা বলে কমিউনেশন করা যায়, মেসেজ দিয়ে কমিউনিকেশন করা যায়, আবার ফোন কমিউনিকেশন, এপ্লিকেশন কমিউনিকেশন এমনকি ওয়েব সাইট ব্রাউজের মাধ্যমেও করা যায় কমিউনিকেশন।

ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন কে করেছে অত্যাধুনিক। কারণ ইলেক্ট্রনিক্স কমিউনেকেশনে মিডেল ম্যান হিসেবে ইলেক্ট্রন কে বসিয়ে দিয়েছে। ধরেণ আপনি কম্পিউটারে ১টা যোগ অংক করার জন্য ২টা নাম্বার দিয়েছেন। সেগুলো ক্যালকুলেট করে সে আপনাকে ১টা আউটপুট দিল। কিন্তু কম্পিউটার তো আপনার কথা বোঝে না তাহলে আপনি এবং কম্পিউটার একে অপরের কথা বুঝলেন কীভাবে? মানে কীভাবে কমিউনিকেশন হল?

কীভাবে হল এটা মূল বিষয় না, মূল কথা হল আপনার এবং কম্পিউটারের মধ্যে যোগাযোগ হল এবং আপনারা ১জন আরেক জনের কথা বুঝতে পেরেছেন এটাই হল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আর আপনার তথ্যটি কম্পিউটারে পৌছে গেছে এবং তার তথ্য আপনার কাছে এসেছে, মাঝখানের এ রাস্তাটা পার করে দেওয়াই হল টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।

আর ১টা এক্সামপল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। ধরেন আপনি বাংলাদেশে বসে মোবাইলে আমেরিকা কথা বলছেন। আপনি ধরেন বললেন “হ্যালো” এখন এ হ্যালো ওয়ার্ড টা আমেরিকার মোবাইল থেকে বের হওয়ার আগে বিশাল এক পথ পাড়ি দিবে । সে যে বাহনে করে যাবে তাকে বোঝাতে হবে আমি হলাম হ্যালো, যাব আমেরিকা, আমার পথ টা ক্লিয়ার করে দেন। এই যে বোঝানো এটাই হল কমিউনিকেশন, আর যে বাহনটা তাকে নিয়ে গেল সে হল টেলিকমিউনেশন। যাওয়ার পরে আবার আমেরিকার মোবাইল তাকে চিনে না তখন আবার তাকে বোঝাতে হবে আমি হলাম হ্যালো,অনেক দূর থেকে এসেছি এটা হল কমিউনিকেশন।

এক কথায় টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডেটা ট্রান্সফার(স্থানান্তর) এ কাজ করে আর কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডেটা ট্রান্সফর্ম(রূপান্তর) এ কাজ করে।
source:

Difference Between Communication Engineering & Telecommunication Engineering- Nusrat Hurain

No comments:

Post a Comment