স্টার্টআপ কোম্পানীগুলো শুরুর দিকে যেসব সমস্যার সম্মুখীন করে-Jannat Kader Chowdhury

Jannat Kader Chowdhury 
June 16, 2018

বর্তমানে পৃথিবীতে ১৫০ মিলিয়ন স্টার্ট -আপ ব্যবসায় রয়েছে এবং প্রতিবছর নতুন আর ও ৫০ মিলিয়ন স্টার্ট -আপ যোগ হচ্ছে। কিন্তু প্রশ্ন হল কতগুলো স্টার্ট-আপ কোম্পানী বিভিন্ন প্রতিকুলতা মোকাবেলা করে শেষ পর্যন্ত টিকে থাকে?? সব ব্যবসায়ে প্রতিকুলতা রয়েছে। তবে স্টার্ট -আপ কোম্পানী গুলো শুরু থেকেই সবচেয়ে বেশি যে সমস্যাগুলোর সম্মুখীন বেশী হয় সেগুলো হল ---

১) তীব্র প্রতিযোগিতা : কর্পোরেট ওয়াল্ডে প্রতিযোগিতা তীব্র হয়। বিশেষ করে বড় বড় কোম্পানী গুলো সবসময় প্রতিযোগিতা লেগেই থাকে। স্টার্ট -আপ কোম্পানীগুলো এর ব্যতিক্রম নয়, কেননা প্রতিনিয়ত স্টার্ট -আপের সংখ্যা দ্বিগুন হারে বাড়ছে। আরেকটি কারন হল স্টার্ট -আপ কোম্পানী গুলো বেশীরভাগ অনলাইনের মাধ্যমে গড়ে ওঠে তাই প্রতিযোগী কোম্পানীগুলো সহজে মার্কেটে প্রবেশ করতে পারছে। শুধু তাই নয় বিজনেস টু বিজনেস(B2B) ও বিজনেস টু কাস্টমার(B2C) সংগঠন গুলোও একই সমস্যার সম্মুখীন হচ্ছে।তাই স্টার্ট -আপ কোম্পানীগুলো কে অনেক বেশী সতর্ক থাকতে হয় তাদের প্রতিযোগী বা একই শ্রেনীর ক্লাস্টারের থেকে।
২) অবাস্তবিক প্রত্যাশা :যে কোন কাজে সফলতা একদিনে আসে না। বেশীর ভাগ স্টার্ট -আপ কোম্পানীগুলো অনেকদিন পর্যন্ত কষ্ট করে লেগে থাকতে চায় না এবং তারা অল্প সময়ে অনেক বেশী রিটার্ন আসা করে। যদি স্টার্ট -আপ কোম্পানী গুলো দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারে তাহলে তাদের নির্ধারিত লক্ষ্য পোঁছাতে পারবে। তাই স্টার্ট -আপ কোম্পানীগুলোকে ব্যবসায়ের গ্রোথ ও মার্কেট ফেক্টরগুলোর দিকে মনোযোগী হতে হবে। কিন্তু বেশীর ভাগ কোম্পানীগুলো এসকল বিষয়ের
দিকে দীর্ঘ সময় দেয় না যা তাদের উন্নয়নের পথে বাঁধা হয়ে দাঁড়ায়।
৩) উপযুক্ত টিম ও কর্মী নিয়োগ : যখন ব্যবসায় শুরু করা হয় তখন একটি ভাল টিম ও অনেক কর্মীর প্রয়োজন হয় যাদের মাধ্যমে ব্যবসায়কে দ্রুত উপরে নিয়ে নেওয়া যায়। কিন্তু বর্তমানে ভাল টিম ও উপর্যুক্ত কর্মী বাচাই করা খুবই জটিল ।কেননা দক্ষ বা কাজের প্রতি ডেডিকেটেড লোক বা জনবলের অভাব রয়েছে।
তাই এদের নির্বাচন করার সময় সতর্ক থাকতে হবে। তাছাড়া টিমের সদস্য ও কর্মীদের একে অন্যের প্রতি সাপোর্টটিভ হতে হবে এবং দীর্ঘ সময় ধরে লেগে থাকার মানসিকতা থাকতে হবে। কেননা ভাল টিমের অভাবে অনেক সময় একটি ভাল ব্যবসায় বাজার থেকে হারিয়ে যায়।
৪)পার্টনারশিপের ঝামেলা: বর্তমান যুগে বিশ্বস্ত পার্টনার পাওয়া খুবই চ্যালেঞ্জিং বিষয়। কারন প্রায় সময় পার্টনারদের মধ্যে বিভিন্ন বিষয়ে একে অন্যের সাথে মত বিরোধ দেখা দেয়। যার ফলে একটি স্টার্ট -আপ ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয় কেননা যখন পার্টনারদের মধ্যে ঝামেলা হয় তখন যে কোন কাজে সিদ্ধান্ত নিতেও দেরী হয়। তাই তাদের কে মিলিত হয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহন করতে হবে যা তাদের ব্যবসায় কে ভাল অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে।
৫) ফিনান্সসিয়্যাল ম্যানেজমেন্ট : যে ব্যবসায় যত বড় হবে তার তত অর্থনৈতিক কার্যক্রম ও বাড়তে থাকে। আর ফিনান্সসিয়্যাল ম্যানেজমেন্ট করা যে কোন স্টার্ট -আপ কোম্পানীর জন্য অনেক বেশি জটিল কাজ। যেহেতু তারা নতুন ব্যবসায়ে নামে তাই কোথায় কি পরিমান খরচ করতে হবে এসব সম্পর্ক স্পষ্ট ধারনা থাকেনা
ফলে অনেক সময় স্টার্ট -আপ ঠিকমত বাজেট করতে পারেনা এবং কোম্পানীগুলো বাজারে টিকে থাকা মুশকিল হয়।
৬) সাইবার সিক্যুরিটি: বর্তমান যুগ হল ডিজিটাল যুগ তাই যে কোন কিছু সহজে খুঁজে পাওয়া যায়। যেহেতু বেশীরভাগ স্টার্ট -আপ কোম্পানীগুলো অনলাইন ভিত্তিক তাই এদের সাইবার ঝুকিও বেশী হয়। বর্তমানে হ্যাকাররা সব জায়গায় বিরাজমান। তারা সবসময় খুঁজতে থাকে কোথায় কার দুর্বলতা রয়েছে বা কিভাবে তথ্য চুরি করে নকল জিনিস তৈরি করা যায়। গত কয়েক বছর ধরে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তাই আপনার ব্যবসায়ের বিভিন্ন তথ্য, ব্যাংক একাউন্ট বা অন্য কোন গোপনীয় তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। এখন ভারচুয়্যাল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) পদ্ধতি গ্রহন করা যেতে পারে যার মাধ্যমে বিভিন্ন তথ্য বা কর্মীদের রেকর্ড সংরক্ষণ করে রাখা যায় যেখানে উচ্চ পর্যায়ের সিকুয়্যরিটি দেওয়া থাকে এবং যে কেও চাইলে ও সহজে প্রবেশ করতে পারবে না।
৭) কাস্টমারের বিশ্বাস:কাস্টমার হল রাজা এবং তারা যা বলে তাই সঠিক। যে কোন ব্যবসায়ে কাস্টমারের বিশ্বাস অরজ্জন করা বেশ কঠিন এবং স্টার্ট -আপ ব্যবসায়ের জন্য তা আর ও বেশি চ্যালেঞ্জিং কাজ। যদি স্টার্ট -আপে লয়্যাল কাস্টমারের সংখ্যা বাড়ানো যায় তাহলে তা দ্রুত স্কেল-আপে পরিনত হবে। এখানে ওয়্যারড অফ মাউথ এবং সোশ্যাল মিডিয়ার ফিডব্যাক অনেক বেশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনি কাস্টমারকে পন্য বা সেবা দিয়ে সন্তুষ্ট করতে না পারেন তাহলে নিশ্চিত থাকুন আপনার ব্যবসায় শীঘ্রই বাজার থেকে হারিয়ে যাবে।
সোর্সঃ স্টার্টআপ কোম্পানীগুলো শুরুর দিকে যেসব সমস্যার সম্মুখীন করে

No comments:

Post a Comment