আইটি ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স
Nushrat Sultana
27 July 2018
গতকালের আড্ডা পোস্টের টপিক ছিল " ট্রেড লাইসেন্স "। আড্ডা আর ব্লগ পোস্ট থেকে যা যা শিখলাম তা হলো:
১. ব্যবসায়িক কাজের জন্য ট্রেড লাইসেন্স আবশ্যক।
২. কোম্পানি ব্যবসার ক্ষেত্রে লাইসেন্স কোম্পানির নামে হবে।
৩. IT রিলেটেড ব্যবসার জন্য IT service category তে লাইসেন্স করতে হয়।
৪. যৌথভাবে ১টা ট্রেড লাইসেন্স করা যায়, কিন্তু এর জন্য আলাদা ভাবে সবাইকে কাগজপত্র জমা দিতে হবে। আর এর জন্য দলিল লাগবে।
৫. অডিট করার সময় ব্যবসার ধরনের সাথে লাইসেন্স না মিললে ব্যবসার নামে রিপোর্ট করে দেয় এবং ব্যবসা বন্ধ করে দেয়া হয়।
৬. নাম বা ঠিকানা পরিবর্তন করতে চাইলে নির্দিষ্ট ফি ও এফিডেবিটের মাধ্যমে তা করা যাবে।
৭. ট্রেড লাইসেন্স না থাকলে ব্যবসার নামে ব্যাংক বা বিকাশ একাউন্ট করা যায় না।
৮. ব্যবসা হস্তান্তর করা হলে বা লাইসেন্সধারী ব্যক্তি মারা গেলে নতুন মালিকানায় আবার লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স হস্তান্তর যোগ্য নয়।
৯. জুলাই- জুন মানে অর্থবছর এর মাঝে লাইসেন্স এর মেয়াদ থাকে। প্রতি বছর জুলাই - আগস্ট লাইসেন্স নবায়ন করতে হয় নির্দিষ্ট ফি জমা দিয়ে।
source: আইটি ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স
ভাল
ReplyDelete