ই- কমার্স সাইটের জন্য কন্টেন্ট Razib Ahmed

Lipi Sd is with Razib Ahmed 
 ই- কমার্স সাইটের জন্য কন্টেন্ট ।।

সর্ব প্রথম সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ সাথে জান্নাত আপুর দীর্ঘ ১৮ মাস সফল পথ চলা ও গ্রুপের ১ লক্ষ মেম্বার হয়ে যাওয়া। সব মিলিয়ে থ্রী পোল বোনাসের দিন ছিল৷

কিন্তু আমার সকাল টা মোটেও ভাল ছিল না। ফেসবুকে লগ ইন করতে শুধু ইরোর দেখাচ্ছিল অনেকক্ষণ। তারপর যা লগ ইন করলাম তারপর পোস্ট আপলোড করতেও সমস্যা যা হোক অবশেষে ঝামেলা মুক্ত হয়ে গ্রুপে লেখা।

আজ আমার বিষয়টি হচ্ছে ই- কমার্স সাইটের জন্য কন্টেন্ট ।।

আগেই বলে-নিচ্ছি কন্টেন্ট কে ই - কমার্সের প্রাণ বলা হয়। কারনটাও বেশ পরিষ্কার, আপনার সাইটিতে যখন ভিজিটর আসবে মানে সম্ভাব্য কাস্টমার। তারা কিন্তু আপনার পন্যের ছবির সাথে পণ্য সম্বলিত কন্টেন্টটি পড়ে, ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করবেন। যদি আরও একটু সহজ করে বলি,আপনি যখন দোকান বা সুপার শপ থেকে পন্য কিনেন, তখন কিন্ত আপনি পন্য ব্যবহারের নির্দেশনা বলি সহ সকল কিছু দেখেন।

অনলাইনে আপনি,আমি - সবাই কিন্তু আরও সজাগ দৃষ্টিতে তাই করি,যে পন্যটি ক্রয় করলে আমি কি কি সুবিধা পেতে পারি এবং আমার কি কি সমস্যার সমাধান করবে পন্য টি।

তাহলে দুটি পয়েন্ট আসছে।

১)কাস্টমারের সুবিধা

২) কাস্টমারের নিদিষ্ট সমস্যা গুলোর সমাধান।

এই পয়েন্ট দুটিকে মাথায় রেখে আপনাকে প্রোডাক্টের কন্টেন্ট গুলো সাজাতে হবে।
এখন বলছি সাধারণ কিছু বিষয় যা কন্টেন্ট তৈরির সময় আপনাকে মাথায় রাখতে হবে।

১) প্রথম কথা হচ্ছে, যেহেতু আমরা বাঙালি তাই কন্টেন্ট গুলো সর্বপ্রথমে বাংলায় তারপর ইংরেজি করতে পারেন। তবে শুরুর দিকে বাংলা করাটায় ভাল বাংলা আমাদের মাতৃভাষা।

২) সহজ ও চলিত, শুদ্ধ বাংলাশব্দের ব্যবহার করবেন কন্টেন্ট তৈরির সময়। যেমনঃ “উরাদময়”মানে পেট। এ শব্দের অর্থটি অনেকেই না জেনে থাকতে পারেন অর্থটি। তবে এখানে মূল কথাটি হচ্ছে, কাস্টমার আপনার যে কেউ হতে পারে,উচ্চ শিক্ষিত বা স্বল্প শিক্ষিত। সবার কথা মাথায় রেখে আপনে কাজ করে হবে।

৩) কন্টেন্টটিতে যেন বানান ভুল না থাকে। এটা প্রথমে আপনার কেয়ারনেস নিয়ে কাস্টমারের মনে বাজে প্রভাব পড়তে পারে। অনেকটা পরীক্ষার খাতার হাতের লেখা,যত,সুন্দর হোক না কেন বানান ভুল শিক্ষকের নজর এড়াতে পারে না। ঠিক তেমনি ই- কমার্সের জন্য কন্টেন্ট ও।

৪)লেখা আপলোড করার সময় লেখার মাঝে প্রয়োজনীয় স্পেস দেয়া । এতে কাস্টমার পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। মনে রাখবেন, আপনি যতটা কাস্টমারকে সুবিধা দিবেন তত কাস্টমার আপনার সাইটির প্রতি আগ্রহ জন্মাবে।

৫) কী পয়েন্ট মানে মূল শব্দ গুলো দিয়ে একটা শর্ট কন্টেন্ট তৈরি করা। এতে সহজেই কাস্টমার তার প্রত্যাশিত সুবিধা সম্পর্কে জানতে পারবেন।

৬)কন্টেন্ট টি খুব বেশি বড় বা ছোট যেন না হয়। আপনাকে সংক্ষেপে যতটা সম্ভব পন্যের একটা পেজেনটেশন দাড় করাতে হবে।

৭)আপনার নিধারিত পন্যটির মানে আপনি কিসের ব্যবসায় করছেন
তারপর ভিওি করে কন্টেন্ট গুলো তৈরি করা।

ই - কমার্স ব্যবসায় পন্যের ছবি ও কন্টেন্ট মূলত বিক্রি করার প্রধান কাজটি করে থাকে। আশা,করি বুঝতে পারছেন কন্টন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা।

শুভ রাএি সবাইকে।।।
সোর্স
 ই- কমার্স সাইটের জন্য কন্টেন্ট

No comments:

Post a Comment