ব্যবসা শুরু করার পূর্বে উদ্যোক্তার করণীয় - Adda Post

Md Daloare Hossain ▶ ‎Women and e-Commerce forum ( WE )

আড্ডা পোস্ট ০৯ নভেম্বর ২০১৯।

বিষয়ঃ ব্যবসা শুরু করার পূর্বে উদ্যোক্তার করণীয়।

আজকের আড্ডা পোস্টে সবাইকে স্বাগতম।

 — with Razib Ahmed and S M Mehdi Hassan.

November 9 at 10:01 PM · 

Public
Farhana Mukta

১ no কথা আমি মনে করি , লাভের সাথে লসের ঝুঁকি টা অব্যশই অব্যশই মাথায় রাখতে হবে - এবং কিভাবে কাটিয়ে উঠবে তার প্রস্তুতি । 
ব্যাবসা কি close করে দিবে ? 
এটা কি সমাধান ?
পণ্য সম্পর্কে জ্ঞান তো রাখতেই হবে .... তা পরের পর্ব ।
সবাইকে ধন্যবাদ ।

Md. Rabiul Islam

সোসাল সাইটের মাধ্যমে নিজের পরিচিতি বাড়ানো।
যেমন ফেসবুকে নিয়মিত পোষ্ট দেওয়া । নিস প্রোডাক্ট নিয়ে পোষ্ট দিতে পারলে সবচেয়ে বেশি ভাল হয়।
Sejuti Noshin

ব্যবসা শুরু করার আগে মার্কেট রিসার্চ করা টা খুব জরুরী,সেই সাথে প্রোডাক্ট এর ভালো রিসোর্স ও করতে হবে।
Sejuti Noshin

ব্যবসা শুরু করার আগে মার্কেট রিসার্চ করা টা খুব জরুরী,সেই সাথে প্রোডাক্ট এর ভালো রিসোর্স ও করতে হবে।

Nil Jara

গত এক বছর যেটা নিয়ে কাজ করবো সেটা নিয়ে পড়াশুনা করে ভেবে চিন্তে সব গুছিয়ে শুরু করছি বিস্তারিত পোস্ট আকারে লিখবো।

Sadia Islam

কিসে ভালো করতে পারবে সে ব্যাপারে ধারনা থাকা, তার কাজের পন্যের ব্যাপারে ধারনা থাকা, ঝুকি নেয়ার সাহস থাকা, সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা থাকা

S M Mehdi Hassan

সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। যারা ই-কমার্স ব্যবসা শুরু করতে তাদের সবার আগে নূন্যতম ছয় মাস এবং সর্বোচ্চ নয় মাস সময় দিয়ে নিয়মিত ব্যবসা সম্পর্কে পড়তে ও জানতে হবে। 
ই-ক্যাব ব্লগ এর সব পোস্ট পড়তে হবে। 
ই-ক্যাব ফেসবুক গ্রুপ এবং উই গ্রুপে যোগ দিয়ে পোস্ট গুলো পড়া। 
ই-ক্যাব এবং উই এর ইভেন্ট গুলোতে নিয়মিত যোগ দিয়ে সবার সাথে কথা বলা।

Umme Ishrat Ritul

বিজনেস শুরু করার আগে প্রথমে ঠিক করতে হবে,সেই পণ্যের খুটিনাটি সব তথ্য জানতে হবে, অনলাইন মার্কেট,অনলাইন মার্কেটিং কিভাবে কাজ করে সব জানতে হবে, মূলত বিজনেস সম্পর্কে সব জেনে বুঝে প্লান করে বিজনেস করতে হবে

Niger Fatema

পড়াশুনা করা প্রোডাক্ট নিয়ে নিয়ে,মার্কেট রিসার্চ,প্রোডাক্ট মার্কেটিং,প্রোডাক্ট ডেলিভারি প্রাথমিক অবস্থায় যত টকও জানা যায় সব জেনে নামলে ভালো।

সৈয়দা রাজিয়া বিল্লাহ

ব্যবসা শুরুর পুর্বে যে পণ্য নিয়ে কাজ করতে চাচ্ছে তার বাজার যাচাই করা উচিৎ। বাজারে কেমন দাম চলছে, কিভাবে তার অগ্রজরা ব্যবসা পরিচালনা করছে, কিভাবে অধীনস্থদের পরিচালনা করতে হয় এইসব ব্যাপারে সম্যক ধারণা থাকা উচিৎ বলে আমি মনে করি।

Sharmin Akther Rumi

যে কোনো কাজের জন্যই প্রথম কাজ পরিকল্পনা , আর এই ক্ষেত্রে পরিকল্পনার ১ম ধাপ পন্য নির্বাচন , 
- কোনটা নিয়ে কাজ করব !! কেনো করবো? এটার ভালো মন্দ , উৎস সব সম্পর্কে জানার চেষ্টা করতে হবে 
২য় গুরত্বপূর্ন কাদের কাছে বিক্রি করব!! কারা কিনবে ?!! বাজার সম্পর্কে ধারনা নেয়া ..
৩য় অর্থের যোগান এমনভাবে করা , যেনো সঠিক জায়গায় পৌছানো পর্যন্ত লসের ফিডব্যাক দেয়া যায়!! ...অল্প তেই ঝড়ে পরতে নাহয় 
এছাড়া রয়েছে ধর্য্য ধরার মানসিকতা, কাজের প্রতি নিষ্ঠা , পরিশ্রম করার নিষ্ঠা ..
Wakimunnessa Omena

প্রথমে লক্ষ্য স্থির করা কোন বিষয়ে তিনি আনন্দ পাবেন আর কাজ করতে পারবেন দৃঢ় ভাবে!!!
বিষয় নিয়ে কনফার্ম হওয়া জরুরি।
তারপর সেই বিষয় সম্পর্কে খুব ভাল ভাবে জেনে বিজনেসে নামা।আর কতটুক সময় দিতে পারবেন কোন খাতে সেই সময় ভাগ করে নেয়া।সব কিছু আলাদা আলাদা সেক্টরে ভাগ করে লিপিবদ্ধ করা জরুরি।প্রতিদিন কার কাজে এক্টা ডায়েরি থাকা ও জরুরি।
তারপর কোন কারন এ বিজনেস এ লাভ না হলে ধৈর্য হারা না হয়ে কারণ জানা দরকার তাহলে প্রতিকার আসবেই।
আর আঙুল ফুলে কলাগাছ হওয়ার সপ্ন দেখা যাবেনা।কাজ অনুযায়ী ধারাবাহিক ভাবে এগোতে হবে।
Taslima Siddika Siddika

ব্যবসা শুরুর আগে ব্যবসার প্রফাইল ঠিক করে নিতে হবে।যেমন - নাম, লগো, কালার, স্থান, নির্দষ্ট পন্য, বাজেট, নিজের শক্তি, দুর্বলতা, সাপোর্ট,মার্কেট যাচাই, নির্দিষ্ট বিষযে যথেষ্ট জ্ঞান অর্জন, ঝুকি গ্রহনের মানসিকতা, লেগে থাকার মানসিকতা ইত্যাদি বিষয়ে নিজেকে প্রস্তুত করতে হবে।
Sharmin Islam Omi

ব্যবসা শুরু করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে আগানো প্রয়োজন।লাভের চিন্তা না করে প্রথমে যা করতে হবে তা হলো টিকে থাকার অসিম ধৈর্য্য।সবার ধৈর্য্য থাকে 
না।তারপর সঠিক পরিকল্পনা করা ও সে সম্পর্কে ভালো করে জানা।যতো বেশি জানবে ততো
বেশি সহজ হবে

Sifatul Gani Chowdhury

ঝুঁকি নেওয়ার মানষিকতা থাকতেই হবে 
তারপর পন্য 
তারপর বাজার 
তারপর পরিকল্পনা 
তারপর ধৈর্য্য 
তারপর সময় শ্রম 🤗

Asma Asha

সবার আগে জানা দরকার যে ব্যাবসা আমি শুরু করতে যাচ্ছি তাকে আমি ভালোবাসি কি না?

নাদিয়া রওশন

আমি একমাস হলো শুরু করলাম, সংসার বাচ্চা সামলে ফুল ফ্রি একটা সময় বের করতে পারছি না, যার কারনে অনলাইনে কাজ করলে আমার অফলাইনের কাজ জমে যাচ্ছে ।
টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না

নিশীতা মিতু

সবচেয়ে বেশি করণীয় হলো সঠিক পরিকল্পনা করা৷ যা নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক অন্তত ১ বছর তা নিয়ে জ্ঞান অর্জন করা। ওমুক তো দারুণ ব্যবসা করছে, আমার হাতে টাকা আছে, ব্যবসায় নেমে যাই। এমন ভাবনা নিয়ে যারা ব্যবসা শুরু করে তারা খুব বেশি দূর যেতে পারে না।
Nabila Anwer

যেই জিনিস নিয়ে ব্যবসা করবে আগে সেই জিনিস নিয়ে ভালো ভাবে জানতে হবে। যেমন- জিনিসটা কিভাবে বানানো হয়, এর মান কেমন, চাহিদা কেমন আর অবশ্যই যুগ উপযোগী কিনা।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাইন্ড সেট করা। ব্যবসা কোনো সহজ ব্যাপার না। এতে অনেক উচ নীচ আসবে। তাই মাইন্ড সেট করে নিতে হবে যেনো কঠিন পরিস্থিতিতেও ব্যবসা ধরে রাখা যায়।

Kohinoor Ahmed

মার্কেট রিসার্চ, পন্যের কোয়ালিটি, কতদিন ওই ব্যবসাটা নিয়ে টিকে থাকা যাবে, কি পরিমান মূলধন আমার কাছে আছে, কি পরিমাণ সাহায্য আমার পরিবার থেকে বা বন্ধু বান্ধব থেকে লাগতে পারে, ব্যবসার সঠিক নিশ এবং নাম সিলেকশন, ডোমেইন

Md. Rabiul Islam

ব্যবসা শুরুর আগে প্রয়োজন জ্ঞানার্জন করা। ব্যবসা এর যাবতীয় বিষয় সম্পর্কে অন্তত এক বছর গভীর অধ্যয়ন করা উচিত 
Kohinoor Ahmed

কতটা মার্কেটিং জ্ঞান আছে বা কতটা করতে পারব বা পারবেন তা দেখতে হবে।কোয়ানটেটি না কোয়ালিটি খেয়াল রাখতে হবে।ক্রে তাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে জানতে হবে।ইগো কে নাই করে দিতে হবে।
Rakhi Almazi

টাকা থাকলেই বিজনেস করা যায় না, সফল ও হওয়া যায় না । 
যে কোন ব্যবসায় আগে চাই সঠিক পরিকল্পনা । কিভাবে করবেন, কি ব্যবসায় করবেন, সেই ব্যবসায় সম্পর্কে কতটুকু জানেন, কোন কাজের পর কোন কোন কাজ করবেন, কতটা ভালো পরিকল্পনা করতে পারলেন, সেটাও নির্ভর করবে আপনার সঠিক পরিকল্পনার উপর । নোট করে রাখুন , কি কি ভাবে এগুবেন, কতটা করতে পারলেন । যেগুলি করতে পারেন নি, কেন পারেন নি । সব কিছুই আপনাকে নোট করে রাখতে হবে । তাই, আগে জেনে নিন । একটি সঠিক পরিকল্পনা ব্যবসায় হাফ কাজ সম্পুর্ন হয় । 😊

Arobe Mariam

যা নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক তা নিয়ে পূর্ণ তথ্য সংগ্রহ।
বাজার যাচাই করা।
নির্ভরশীল পণ্য সরবরাহকারী বা সোর্স খুঁজে বের করা।
প্যাকেজিং ও ডেলিভারি নিয়ে পূর্ণ ধারণা থাকা।
মার্কেটিং সম্পর্কে ধারণা নেওয়া।

অবশ্যই সঠিক পরিকল্পনা তৈরি করে কাজ শুরু করা

আলী বাবা

ব্যবসা শুরু করার আগে এইকজন উদ্যোক্তাকে অবশ্যই যে পণ্য নিয়ে ব্যবসা করবে সে পণ্য সম্পর্কে বিস্তারিত খুটিনাটি জানতে হবে এবং এই ব্যবসা শুরু করার পরে কি কি বাধা আসবে এবং সে সব বাধা থেকে কিভাবে উত্তরণ করবে সেব্যাপারে সঠিক পরিকল্পা থাকতে হবে।
J M Shakil Ahmed

Products sourcing , Market analysis, competitor সম্মন্ধে ভাল ভাবে রিসার্চ করে তারপর শুরু করা।

Naheed Sultana

নিজেকে ভালোভাবে প্রস্তুত করা। যেমন যেটা নিয়ে ব্যবসা করতে চান তার চাহিদা কেমন, কাঁচামাল কোথায় পাওয়া যায় সে সম্পকে জানা, প্রাথমিক মূলধন কেমন লাগতে পারে সে সম্পকে ধারনা নেয়া, কিভাবে বাজারজাতকরণ হবে সে সম্পকে জানা ইত্যাদি
Md. Rabiul Islam

বাংলা এবং ইংরেজি ভাষায় ভাল যোগাযোগ দক্ষতা অর্জন করা।

Tamalika Toma

একজন উদ্যোক্তা কে তার পন্য বা সেবা সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন। সেটা যে কোনো পন্য ই হোক না কেন। পণ্যের দোষ, গুণ, সুবিদা, অসুবিধা জানা থাকলে ব্যবসায় অনেক সুবিধা পাওয়া যায়।

Md. Rabiul Islam

সমজাতীয় প্রোডাক্ট বা সেবা নিয়ে ব্যবসা করে এমন লোকের সাথে সম্পর্ক গরে তুলা। তাদের ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা।

আলী বাবা

একজন ব্যবসায়ীকে ব্যবসা শুরু করার আগেই দীর্ঘদিন লেগে থাকার মনমানুষিকতা নিয়ে ব্যবসায় নামতে হবে।

Sanzida Sathi

প্ল্যান করা। মার্কেট রিসার্চ করা,নিজের পন্যে সমপর্কে ভালো করে জানা,টেনিং নেয়া,কাজকে ভালো বাসা।আর পন্যটা ইয়োনিক হলে খুব ভালো।

No comments:

Post a Comment