Md Daloare Hossain ▶ Women and e-Commerce forum ( WE )
আড্ডা পোস্ট ১০ নভেম্বর ২০১৯।
বিষয়ঃ মার্কেট বিশ্লেণের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং পদ্ধতি।
আজকের আড্ডা পোস্টে সবাইকে আন্তরিক স্বাগতম।
— with Razib Ahmed and 2 others.
November 10 at 10:03 PM ·
Public
রিয়াদ হাসান বাদশা
আপনি যে পণ্যের ব্যবসা করবেন তার উৎপাদন প্রক্রিয়া এবং যাদের কাছে আপনি বিক্রি করবেন তাদের সমন্ধে ক্লিয়ার ধারণা রাখতে হবে
S M Mehdi Hassan
আমি ডিএসবি ব্লগে বিভিন্ন স্টার্ট-আপ নিয়ে লেখছি। মার্কেট বিশ্লেষণ কত দরকারি সেটার সবচেয়ে ভাল উদাহরণ হচ্ছে ক্যাসপার। এই প্রতিষ্ঠানটি নিদ্রাপণ্য বিক্রি করে থাকে। যেমন- ম্যাট্রেস, চাদর, বালিশ, নাইটস্টান্ড, পোষা প্রাণীর জন্যে বিছানা। তো এদের মূল পণ্য হচ্ছে স্লিপ ম্যাট্রেস। তো ম্যাট্রেস কিনতে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্রেতারা কি কি সমস্যার সম্মুখীন হয় সেটা নিয়ে এরা আগে পড়াশুনা করেছে। এরা নিজেদের পকেটের টাকা খরচ করে বাজারের কয়েক'শ ধরণের ম্যাট্রেস কিনে দেখেছে কোনটা কিরকম। এরপর সেই গবেষণার উপরে ভিত্তি করে তারা নিজেদের একটা ম্যাট্রেস তৈরি করে। ২০১৪ সালে যখন তারা ওয়েবসাইটে তাদের নিজেদের এই ডিজাইন করা ম্যাট্রেস বিক্রি করা শুরু করে তখন তাদের প্লান ছিল দেড় বছরে ১৮ লাখ ডলার আয় করা। সেটা তারা দুই মাসের মধ্যে আয় করে ফেলে। তাদের সব ম্যাট্রেস বিক্রি হয়ে যায় প্রথম দিনেই। এই জন্যে ক্যাসপার তাদের বাজার ও ক্রেতা নিয়ে নিয়মিত গবেষণা করে, স্টাডি করে। তাদের নিজস্ব গবেষণাগারও আছে। এটাই হচ্ছে মার্কেট স্টাডি করার গুরুত্ব। আপনারা চাইলে পড়ে আসতে পারেন।
http://blog.digitalskillsbd.com/3974/সি-এন-বি-সি-ডিজরাপ্টার-স্ট-8/
Md. Rabiul Islam
আপনি হয়তো একটি নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসতে চাচ্ছেন। (নিয়ে আসা মানে শুধু আমদানি করা না। তৈরি করাও বুঝায়) সেই ক্ষেত্রে তো আপনার প্রতিযোগী ব্যবসায়ী নাই। তাই মনে করছেন যে প্রতিযোগী বিশ্লেষণ করতে হবে না। কিন্তু না। প্রতিযোগী না থাকলেও কাল্পনিক প্রতিযোগী বিশ্লেষন করতে হবে।
একটি উদাহরন দিই। মনে করেন মিস্টার ক নতুন একটি পণ্য বাজারে নিয়ে আসল। যেহেতু এর কোন বিকল্প পণ্য নেই তাই মি. ক পণ্যটির দাম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ধরলো।
এখন মি. খ এই নতুন পণ্য নিয়ে গবেষনা করে সমমানের একটি পণ্য বাজারে নিয়ে আসল এবং স্বাভাবিক দাম ধরলো।
তাহলে কি মি. ক এর ব্যবসা টিকবে?
Md. Rabiul Islam
আপনি হয়তো একটি নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসতে চাচ্ছেন। (নিয়ে আসা মানে শুধু আমদানি করা না। তৈরি করাও বুঝায়) সেই ক্ষেত্রে তো আপনার প্রতিযোগী ব্যবসায়ী নাই। তাই মনে করছেন যে প্রতিযোগী বিশ্লেষণ করতে হবে না। কিন্তু না। প্রতিযোগী না থাকলেও কাল্পনিক প্রতিযোগী বিশ্লেষন করতে হবে।
একটি উদাহরন দিই। মনে করেন মিস্টার ক নতুন একটি পণ্য বাজারে নিয়ে আসল। যেহেতু এর কোন বিকল্প পণ্য নেই তাই মি. ক পণ্যটির দাম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ধরলো।
এখন মি. খ এই নতুন পণ্য নিয়ে গবেষনা করে সমমানের একটি পণ্য বাজারে নিয়ে আসল এবং স্বাভাবিক দাম ধরলো।
তাহলে কি মি. ক এর ব্যবসা টিকবে?
বরং মি. ক ক্রেতার মন থেকে বিশ্বাসযোগ্যতা হারাবে।
নতুন পণ্য এর দাম নির্ধারণ করার ক্ষেত্রে হিসেব করতে হবে যে অন্য কেউ এই সমমানের পণ্য এর চেয়ে কম দামে কেউ দিতে না পারে।
Abdur Rahman
আসলে কোন কিছুকে দাঁড় করাতে হলে মার্কেট প্লেস এর বিশ্লেষণ দরকার।
Sadia Islam
মার্কেট বিশ্লেষণ ছাড়া বিজনেস শুরু করা মানে চোখ বেধে রাস্তায় বেরিয়ে পরা। ব্যাবসায় নামতে হলে অবশ্যই চোখ খোলা রাখতে হবে মানে মার্কেট বিশ্লেষন করে নামতে হবে। না হলে ঘন জঙ্গলে হারানোর মতো অবস্থা হবে।
Sadia Islam
কোন জিনিসের চাহিদা বেশি, নিজের দক্ষতা কিসে, কোথায় প্রয়োজনীয় কাচামাল পাওয়া যায়, পরিবহন ব্যাবস্থা, বাজারের মূল্য এসব জানার মাধ্যেমে বাজার বা মার্কেট বিশ্লেষন হতে পারে।
Mojidul Islam
এমন একটি প্রক্রিয়া, যদ্বারা বিভিন্নরকম কৌশল উন্নয়ন করে পরিবর্তনশীল বাজার অবস্থায় কোম্পানীর সম্পদ, সামর্থ ও অভিজ্ঞতার ভিত্তিতে বৈচিত্র্যায়নের মাধ্যমে কিভাবে আলাদা অবস্থান গ্রহণ করা যায়
Mojidul Islam
কৌশলগত বাজারজাতকরণ হলো সম্ভাব্য অথবা প্রকৃত বাজারের প্রতিযোগিতামূলক সুবিধা খুঁজে বের করা ও সম্পদের বণ্টন নিশ্চিতকরত তা সে সুবিধা গ্রহণ করা।
Sadia Islam
আমি পন্যের প্রাইসিং নিয়ে অনেক ঝামেলায় পরি, এ বিষয়ে বিষদ জ্ঞান নিয়ে শুরু করা উচিত। তার জন্য আমাকে আমার কাস্টমার এর ক্রয় ক্ষমতার ধারনা রাখতে হবে
Mofiz Bhuiyan
মার্কেট বিশ্লেষণ ত অবশ্যই লাগবে কেননা পণ্য ক্রয়-বিক্রয়ে অনন্য ভূমিকা পালন করে
Mehnaz Lima
এক বছর আগে কিছু না জেনে বুঝেই ব্যবসা শুরু করার চেষ্টা করছিলাম। সময়, জ্ঞান, ধারণা না থাকায় পিছলে গেলাম। তাই বাস্তবিক ভাবেই অনুধাবন করি মার্কেট বিশ্লেষণের গুরুত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে হাল না ছেড়ে আবার নতুন করে শুরু করতে চাই। তাই সবার সাহায্য চাই।
Niger Fatema
মার্কেট বিশ্লেষণ ক্রেতা এবং বিক্রেতা দুইজনের জন্যই অনেক জরুরী,কারন চাহিদার উপর অনেক কিছু নির্ভর করে।ইন্টারনেটের যুগে পদ্ধতি অবশ্যই গুগোল,ইউটিউবে সার্চ করে দেখা,পেপার,মেগাজীন,মানুষের সাথে ঐ বেপারে ডিটেলস কথা বলা
Mojidul Islam
মার্কেট থেকে প্রাপ্ত সঠিক উত্তরের বিশ্লেষন করুন এবং সেই হিসেবে আপনার সামর্থ্য বিবেচনা করে কৌশল নির্ধারন করুন। কৌশল নির্ধারনের ক্ষেত্রে একটি বিষয় সব সময় মাথায় রাখবেন। আপনি অন্যের কৌশল কপি বা অনুকরন করবেন না। নিজেই কৌশল উদ্ভাবন করবেন। অন্যদের কৌশল বিচার বিবেচনা করে আপনি ধারনা নিতে পারেন।
Naharay Jannat Misty
আমার পেইজের প্রডাক্ট হোলসেলে কেউ কেউ কিনে নিচ্ছে। সাথে ছবিও। তারা মার্কেটিং করছে তাদের প্রডাক্ট অথেনটিক । সেল করছে আমার পেইজের থেকে কম দামে! সেক্ষেত্রে করনীয় কি ?
Mojidul Islam
Naharay Jannat Misty আপনি তাদের কাছে হোলসেল করবেন না
Mojidul Islam
অথবা আপনি এককাজ করেন তা হলো ওনারা যে দামে বিক্রি করছে তার থেকে আপনি কম দামে খুচরা বিক্রি করেন
Sanzida Sathi
Naharay Jannat Misty তাদের চিহ্নিত করে পন্য দিবেন না।অথবা পন্য দাম বারিয়ে দেন।
Mojidul Islam
বাজারে প্রবেশের নির্ধারিত কৌশল জানতে হবে
Aloka Rani
পন্যের বা ব্যবসার বাজার বিশ্লেষণ আমরা দুভাবে করতে পারি; 1. সরাসরি নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তির কাছে নির্দিষ্ট ফরমেট ব্যবহার করে 2. ঘরে বসে অনলাইনে। সেইসাথে সরকারী অফিস পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা যায়।
Jannatul Fardaous Jannat
অনলাইনে অনেকে বিজনেস করছে তাই আমি ও করবো এমন চিন্তা না করে আগে অবশ্যই মার্কেট বিশ্লেষণ করতে হবে। পণ্য সম্পর্কে নিজে জানতে হবে, পণ্যের চাহিদা কেমন, দাম কেমন এসবের জন্য মার্কেট বিশ্লেষণ করতে হবে
Jannatul Fardaous Jannat
পণ্যের সোর্সিং এর জন্য ও মার্কেট বিশ্লেষণ করা জরুরী। অনেকেই সঠিক ভাবে না জেনেই রিটেইলারদের কাছ থেকে পণ্য নিয়ে বিজনেস শুরু করে দেয় এবং এতে সে নিজেই লসে পরে যায়, মার্কেটে টিকে থাকতে পারে না
Md. Rabiul Islam
বাজার বিশ্লেষণ বা বাজার গবেষণা ব্যবসায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যবসায়ে টিকে থাকা অনেকটাই এর উপর নির্ভর করে।
বাজার গবেষণার মধ্যে পরে-
১. বাজারের আয়তন।
২. প্রতিযোগী ব্যবসায়ী
৩. সম্ভাব্য ক্রেতা।
এই তিনটি বিষয়ে প্রয়োজনী তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে ব্যবসায়ের পরিকল্পনা করা হয়।
Kakoly Russell Talokder
অনলাইন / অফলাইন বিজনেসে মার্কেট বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন পণ্যের কোথায় সাপ্লাই এভেইলেবল এবং ডিমান্ড কোথায় বেশি এবং সেই ডিমান্ড এর স্থায়িত্বকাল কতোদিন হতে পারে তা কেবল মার্কেট বিশ্লেষণ এ বুঝা যায়।
Md. Rabiul Islam
১. বাজারের আয়তন:
আপনি যে পণ্য বা সেবা নিয়ে ব্যবসা করবেন। তা কত দূর বিস্তৃত করতে পারবেন । এখন যেমন অনলাইন ব্যবসায় অনেকই সারা দেশে, কেউ বিশ্ব ব্যপী আবার যারা বিশেষ করে হোমমেড খাবার নিয়ে কাজ করে তারা ছোট খাট এরিয়ার মধ্যে কাজ করে। তাই বাজারের আয়তন দেখতে হবে এবং সেই অনুযায়ী প্লান করতে হবে।
Md. Rabiul Islam
২. প্রতিযোগী ব্যবসায়ী:
আপনার সম মান এর পণ্য বা সেবা নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের ব্যবসা পদ্ধতি, প্রাইসিং, প্রচারণা পদ্ধতি, তাদের ব্যর্থতা, সফলতা প্রভৃতি বিষয় রিসার্স করতে হবে। আপনি তাদের চেয়ে একটু আলাদা সেবা কিভাবে দিবেন সেটা ঠিক করতে হবে।
Md. Rabiul Islam
৩. সাম্ভাব্য ক্রেতা:
আপনার সম্ভাব্য ক্রেতা কারা? কোথায় থাকে? কি করে? কেমন দামের মধ্যে আপনার সেবা বা পণ্য নিতে পারবে? বর্তমানে তারা এই চাহিদার যোগান কোথায় থেকে এবং কিভাবে দিচ্ছে? তাদের কে অতিরিক্ত কি সেবা দিতে পারবেন? কত দিন পরপর তারা আপনার পণ্য কিনতে পারে? এসব প্রশ্নের উত্তর বের করতে হবে।
Nazia Nahid Shaity
মার্কেট বিশ্লেষণ ছাড়া ব্যবসায় অসম্ভব। কোন প্রডাক্ট টার চাহিদা বাড়ছে, কোনটার কমছে, কে কেমন প্রাইসিং করছে এগুলো, কার প্রডাক্ট এর প্রমোশন কিভাবে করছে এগুলো যাচাই বাছাই ছাড়া সফল হওয়া সম্ভব না।
MN Shakil
মার্কেট বিশ্লেষনের গুরুত্ব সবসময় বেশি।ব্যবসায়ে টিকে থাকতে হলে অবশ্যই মার্কেট বিশ্লেষন করতে হবে।চাহিদার উপর ভিত্তি করে প্রাইজ বসাতে হবে,তবে অবশ্যই পন্যের গুনগত মান ঠিক রাখতে হবে।
যেই পন্য নিয়ে ব্যবসা করবে তা নিয়ে রিচার্জ করতে হবে।
MN Shakil
মার্কেট বিশ্লেষনের গুরুত্ব সবসময় বেশি।ব্যবসায়ে টিকে থাকতে হলে অবশ্যই মার্কেট বিশ্লেষন করতে হবে।চাহিদার উপর ভিত্তি করে প্রাইজ বসাতে হবে,তবে অবশ্যই পন্যের গুনগত মান ঠিক রাখতে হবে।
যেই পন্য নিয়ে ব্যবসা করবে তা নিয়ে রিচার্জ করতে হবে।
Lia Mony
বাজার বিশ্লেষণ না করে মার্কেটে টিকে থাকা খুব কঠিন । আমি যে পণ্যটা সেল দেই সেটা আমি আগে অফলাইনে দেখি যে আছে কিনা আর থাকলেও কেমন দাম । তারপর অনলাইনে দেখি প্রাইস কেমন। আর তুলনামূলকভাবে আমি কি প্রাইজ দিচ্ছি।
কেন মানুষ আমার থেকে কিনবে??
যেই সোর্স থেকে প্রোডাক্ট আনছি এটা অথেনটিক কিনা । আর যারা সেল করতেছে তাদের টা অথেন্টিক কিনা । দামের তারতম্য । প্রডাক্ট বিশ্লেষণ ,বাজার বিশ্লেষণ দুটি খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি
Mojidul Islam
বাজারে আরও কিছু ছোট ছোট কোম্পানীর দেখা পাবেন যারা নীরবে তাদেরকে দেখছে। তাদের কৌশলগুলো পর্যবেক্ষন করছে। সেই সাথে নতুন নতুন পন্থা অবলম্বন করে বাজারে নিজের অবস্থানকে শক্ত করছে।
Lia Mony
বাজার বিশ্লেষণ না করে মার্কেটে টিকে থাকা খুব কঠিন । আমি যে পণ্যটা সেল দেই সেটা আমি আগে অফলাইনে দেখি যে আছে কিনা আর থাকলেও কেমন দাম । তারপর অনলাইনে দেখি প্রাইস কেমন। আর তুলনামূলকভাবে আমি কি প্রাইজ দিচ্ছি।
কেন মানুষ আমার থেকে কিনবে??
যেই সোর্স থেকে প্রোডাক্ট আনছি এটা অথেনটিক কিনা । আর যারা সেল করতেছে তাদের টা অথেন্টিক কিনা । দামের তারতম্য । প্রডাক্ট বিশ্লেষণ ,বাজার বিশ্লেষণ দুটি খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি
Mojidul Islam
বাজারে আরও কিছু ছোট ছোট কোম্পানীর দেখা পাবেন যারা নীরবে তাদেরকে দেখছে। তাদের কৌশলগুলো পর্যবেক্ষন করছে। সেই সাথে নতুন নতুন পন্থা অবলম্বন করে বাজারে নিজের অবস্থানকে শক্ত করছে।
Sanzida Sathi
মার্কেট বিশ্লেষণ না করে ব্যবসা শুরু করা আসলে আগুন ঝাপ দেয়া সমান।আপনার পন্যের টার্গেট মার্কেট কারা ওটা সেট করে পন্য এডভারটাইজিং করতে হবে।যেখানে যে পন্য চলে না ওটা নিয়ে বসলে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই আগে মার্কেট বিশ্লেষণ করতে হবে।
Mojidul Islam
বাজারে প্রবেশ ও আপনার পন্যের বাজার অবস্থান তৈরীর জন্য মার্কেটে প্রবেশের আগে-পরে বাজার ও প্রতিযোগী বিশ্লেষনের কাজ করতে হবে।
Md Tuhin Islam Asif
মার্কেটিংয়ের কিছু গুরত্ব, প্রয়োজনীয়তা, এবং পদ্ধতির কিছু অংশ যেমনঃউপযোগ সৃষ্টি।
কাস্টমারের সন্তুষ্টি আইন
সুষ্ঠু বন্টন
ব্যপক উৎপাদনে সহয়তা। বাজার সৃষ্টি
Mojidul Islam
আপনি যদি চিন্তা করেন বাজারে দশ বা পনেরটি পন্য বাজারজাত করবেন দেশ ব্যাপী তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে সবকটি পন্যই সব স্থানে সব সপরিমান বাজার অংশ দখল করতে পারবে না। কোন কোন স্থানে এমন হবে যে আপনার কোন একটি পন্য নুন্যতম বিক্রয় নাও হতে পারে। আবার অন্য কোন স্থানে সেই পণ্যেরই ব্যাপক চাহিদা পেয়ে যেতে পারেন।
Mojidul Islam
আপনি যখন বাজার বিশ্লেষণে মাথা দিবেন তখন এই দিখ গুলো ভালো করে বুজতে হবে
আপনার প্রতিযোগী আপনার সমজাতীয় পন্য কি দামে বিক্রয় করছে? বিক্রয়ের ক্ষেত্রে ডিলার অথবা ক্রেতাকে কি কি অফার প্রদান করছে? কোন একটি বিশেষ প্রক্রিয়ায় বাজারে প্রবেশ নিশ্চিত করছে? বিক্রয় পরবর্তী সেবার মান কেমন? ক্রেতা কেন তার পন্যটি বাজারে এসে খুজছে? ক্রেতা কেন সন্তুষ্ট আপনার প্রতিযোগীর পন্যটি ব্যবহার করে? আপনার প্রতিযোগীর পন্য ও আপনার পন্যের মধ্যে পার্থক্য কোথায়? ক্রেতা যা চায় তা কি আপনার পণ্যে আছে? খুঁজুন প্রশ্নগুলোর উত্তর।
S M Mehdi Hassan
সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। আমি শুধু মার্কেট বিশ্লেণের গুরুত্ব নিয়ে কথা বলব। যারা মার্কেটিং নিয়ে পড়াশুনা করেছে তারা বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে আরো ভাল বলতে পারবে। অনলাইনে কেনাকাটার কথাই যদি আসে। তাহলে সবাই অনলাইনে পণ্য ক্রয় করে না। একটা নির্দিষ্ট সংখ্যক লোক অনলাইনে পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করে থাকে। এদের প্রায় সবার বয়স ৪০ এর নীচে, সবাই পড়াশুনা জানা শিক্ষিত, চাকরিজীবি বা ব্যবসায়ী। এরাই হচ্ছে অনলাইনের ক্রেতা। একই ভাবে প্রতিটি পণ্য বা সেবার একটা নির্দিষ্ট সম্ভাব্য ক্রেতাশ্রেণী আছে। মার্কেট বিশ্লেষণের আওতায় এই ক্রেতা শ্রেণী কারা, তাদের জীবনাচরণ বা লাইফস্টাইল এবং উক্ত পণ্যটি কিভাবে তাদের চাহিদা পূরণ করতে পারবে সেটাই নির্ণয় করা হয়। যেমন- উন্নত বিশ্বের দেশ গুলোতে জন্মহার কমে যাচ্ছে তাই বৃদ্ধ বৃদ্ধার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই এসব দেশে অদূর ভবিষ্যতে ওল্ড হোম বা এসব বয়স্ক লোকদের দেখাশোনা করতে পারে এমন লোকের কাজের চাহিদা তৈরি হবে।https://www.cnbc.com/2019/04/09/us-home-healthcare-system-is-in-crisis-as-worker-shortages-worsen.html
Mojidul Islam
যারা ই-কমার্স ব্যবসা করতে চায় কা আগ্রহী তাদের প্রতিটি পন্য সবার আগে বাজার বিশ্লেষন করতে হবে বাজারে কি পরিমানে চাহিদা রয়েছে।
Arfatun Nabila
মার্কেট বিশ্লেষণের গুরুত্ব সব সময় খুব বেশি। এটা ছাড়া ছোট বড় যে কোনো ব্যবসাতেই টিকে থাকা খুব কঠিন। উদাহরণ হিসেবে বলি জুম শাড়ির কথা। এই শাড়িটা কমবেশি অনেক পেজই এখন সেল করছে। সবার রেঞ্জই ৭৫০-১০০০ এর মধ্যে। এটা কিন্তু মার্কেট এনালাইসিস করেই আমরা জেনেছি। এখন না জেনে অথবা বেশি লাভের চিন্তায় কেউ যদি এই শাড়ি ১৫০০ টাকায় বিক্রি করতে চায় খুব বেশি সেল তার হবে না। কারণ এই দাম অনেকেই এর মধ্যে জেনে গেছে। এবং দাম নিয়েও সবাই সচেতন। তাই একই জিনিস বিক্রি করতে হলে অবশ্যই মার্কেট বুঝেশুনেই নামতে হবে
Md Tuhin Islam Asif
উৎপাদন কেন্দ্র পর্যন্ত মার্কেটিং বিশ্লেষণ করতে হবে। যাতে সঠিক সোর্স টা খুজে পাওয়া যায়।
Naheed Sultana
বাজার বিষলেশন না করে ব্যবসা শুরু করা হচ্ছে চোখ বন্ধ করে আগুনে ঝাঁপ দেয়া। বাজার বিশ্লেষন করেই আপনি যে পন্য বাজারে আনতে চাচ্ছেন তার চাহিদা সম্পকে জানতে পারবেন, অন্য প্রতিযোগীরা কি করছেন তা জানতে পারবেন এবং সেই অনুযায়ী নিজের ব্যবসায়ের প্লান করতে পারবেন।
Rowshan Ika
মার্কেট রেট না জেনে প্রাইসিং করলে নিজেও মার্কেটে টিকতে পারবেনা, অন্যদের জন্যও সমস্যা সৃষ্টি হবে
Sheikh Robi
যারা পরিচালনা পর্ষদে আছেন তাদেরকে ভালো কাজ করতে হবে
Humaira Anzum
বাজার বিশ্লেষণ না করে ব্যবসা শুরু করলে এমন হতে পারে যে বাজারে যেই পণ্যের চাহিদা নেই বললেই চলে তেমন পণ্য নিয়ে কেউ কাজ শুরু করলো। ফলে প্রথমেই হতাশ হবে।
Mojidul Islam
একটা কথা আছে অবস্থান কেউ কাউকে করে দেয় না। নিজের অবস্থান নিজেকেই নির্ধারন করে নিতে হয়। প্রতিযোগীর কাছ সহযোগীতার আশা করা বৃথা হবে। আপনার প্রতিযোগীকে অনুসরন না করে কৌশলে বাজার অংশ দখল করতে পারাটা হবে বুদ্ধিমানের কাজ। আর আপনাকে এজন্য বাজারে থাকা আপনার পন্যের প্রতিযোগী বিশ্লেষন করতে হবে খুব সুক্ষ দৃষ্টিতে।
Md Tuhin Islam Asif
মার্কেটিং জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।সেটা ব্যক্তি জীবনে এর প্রভাব পড়ে।
Sheikh Robi
আমাদের সবসময় প্রাইজ রেঞ্জ এবং মার্কেট এর অবস্থান সম্পর্কে সম্মূখ ধারণা রাখতে
No comments:
Post a Comment