Md Daloare Hossain ▶ Women and e-Commerce forum ( WE )
আড্ডা পোস্ট ১৪ নভেম্বর ২০১৯।
বিষয়ঃ ব্যবসার জন্য টার্গেট কাস্টমারের গুরুত্ব এবং প্রয়োজনীতা। টার্গেট কাস্টমার বের করতে পারা এবং তাদের কাছে পৌছার পক্রিয়া সহ বিস্তারিত আলোচনা করুন।
আজকের আড্ডা পোসে্ট সবাইকে আন্তরিক স্বাগতম।
— with Razib Ahmed and 2 others.
Sanzida Sathi
টাগের্ট মার্কেট হল আপনার পণ্যটা কারা কিনবে,আপনি ব্যবসা শুরু করা আগে চিন্তা করতে হবে,আপনার পণ্য কারা ব্যবহার করবে/ কারা ক্রয় করবে,মনে করেন তুসার পরে ঐ জায়গায় যদি ঠান্ডা আইসক্রিম বিক্রি চিন্তা করেন তার মানে আপনি জানেন না আপনার টার্গেট মার্কেট কারা,সব ব্যবসা শুরু করা আগে টার্গেট মার্কেট বের করে নিতে হবে,পণ্য টি বিক্রি কাদের কাছে করবেন
Md. Rabiul Islam
টার্গেট কাস্টমার নির্বাচন করার গুরুত্ব অপরিসীম।
আপনার সম্ভাব্য কাস্টমার কারা? কোথায় থাকে? কি করে? এসব বিষয়ে আপনি যত বেশি জানবেন আপনার ব্যবসার কাজ তত সহজ হবে। যেমন আপনার সম্ভাব্য কাস্টমারের বেশির ভাগ মানুষ যদি ফেসবুক চালায় তাহলে ফেসবুকের মাধ্যমে প্রচার কাজ ভাল হবে। আবার তারা যদি ফেসবুক না চালায়, যদি টিভি দেখে তাহলে টিভিতে বিজ্ঞাপন দেওয়া বেশি লাভবান হবে।
এভাবে কাস্টমারদের বিষয়ে যত বেশি তথ্য সংগ্রহ করা যাবে তত বেশি লাভবান হবেন।
Taslima Siddika Siddika
টার্গেট কাস্টমার বলতে যা বুজলাম, আমার পন্যটি উপযুক্ত দাম দিয়ে কারা কারা নিতে আগ্রহি তারাই। কাদোর কাছে আমার পন্যটি সেইল হবে? তা
Md. Rabiul Islam
আমরা বেশির ভাগ মানুষ অন্যের দেখাদেখি হুটহাট করে ব্যবসায় নেমে পরি। আর পরে বুঝতে পারি যে আমাদের িএটা উচিত হয় নি।
ব্যবসা শুরু করার আগে কাস্টমার সস্পর্কে জানা জরুরি। কারণ যতক্ষন না কাস্টমারের কাছে আপনার পণ্য বিক্রি করছেন ততক্ষন পর্যন্ত আপনার কোন লাভ হবে না। তাই এ িবিষয় টি অধিক গুরুত্বের সাথে দেখতে হবে।
কেশোয়ারা সুলতানা সাথী
টার্গেট কাস্টমার, যেমন শাড়ি বিক্রি করবো, কোন শ্রেণির ক্রেতা এখন শাড়ি পড়ে, তারা কোন ধরনের শাড়ি পড়তে আগ্রহী, বাজেট কেমন হবে, এগুলো বিবেচনায় রাখতে হবে।
Afsana Afrin
যেমন এই মুহুর্তে আমার টার্গেট কাস্টমার আমার ক্যাম্পাসের সিনিয়র +জুনিয়র৷
ক্যাম্পাসের অনেকেই হলে থাকে আর ফুড নিয়ে অভিযোগ প্রায় সবার ই আছে। হোমমেড ফুড যখন দেয়া স্টার্ট করি ২/১ জনের অনুরোধে ফ্রোজেন খাবার আনি। ভাবলাম অল্প না করে একবারে অনেকগুলোই বানিয়ে ফেলি। পাঁচ হাজার টাকার ইনভেস্টমেন্ট ছিল। বুঝতেই পারছেন একজন স্টুডেন্টেএ টিউশানি আর পকেটমানি থেকে এত টাকা গচ্চা যাওয়া কতোখানি কষ্টের! অল্প দুয়েক প্যাকেট ফ্রোজেন ফুড অর্ডার এলেও ম্যাক্সিমাম পড়েই ছিল। কারণ হলে ফ্রিজ নেই।রান্নার ভাল ব্যাবস্থা নেই। কেউ তাই ওভাবে ইন্টেরেস্টেড ছিলোনা।
Md. Rabiul Islam
টার্গেট কাস্টমার কি ভাবে নির্বচন করবেন?
প্রডাক্ট এর উপর নির্ভর করবে। যেমন আপনি যদি শাড়ির ব্যবসা করেন তাহলে সাধারণ ভাবে আপনার টার্গেট কাস্টমার হচ্ছে মহিলা।খন দেখতে হবে আপনার শাড়ি কোন ধরণের এবং মূল্যসীমা কত? ১০০০০ হাজার থেকে যদি শুরু হয় তাহলে আপনার টার্গেট থেকে আমার মতো নিম্ন আয়ের মানুষদের বাদ দিতে পারেন।তাহলে আপনার টার্গেট কাস্টমার হলো উচ্চ আয়ের মহিলারা। েএখন কথা হচ্ছে এরা কি সবাই শাড়ি পরে?
অবশ্যই না। তাহলে যারা শাড়ি পরে না তাদের কে বাদ রাখতে পারেন।
Sarmeen Layla Rahman
টারগেট কাষ্টমার ছাড়া ব্যাবসা সামনের দিকে এগিয়ে নেয়া কঠিন।টার্গেট কাষ্টমারই পণ্য নিধার্রনে /নিবার্চনে সহায়ক ভূমিকা পালন করে।টার্গেট কাষ্টমারের বয়স,রুচি,মানসিকতা,পেশার উপর ব্যাবসার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করে।
Nahin Anjum Neshu
বয়স, রুচি মূল্য,ইত্যাদি ভেদে টার্গেটে প্রভাব ফেলে,,
MD Mahfujur Rahman
Sadia Khondokar সেটা নির্ভর করে আপনার পন্যের উপর, পন্যের মুল্য, ধরন, সাংস্কৃতি এগুলো অনেক বড় ফ্যাক্ট।
Sadia Khondokar
টারগেট কাস্টমার কে তা কি করে চিনব? কেউ বলবেন প্লিজ
Suraya Sharmin
পন্য অনুযায়ী টার্গেট কাস্টমার খুঁজে বের করতে হয়। আগে দেখতে হবে এই পন্য আসলে কারা ব্যবহার করে।
Sadia Akter
প্রকৃত টার্গেট কাস্টমার পাওয়া খুব কঠিন। কিন্তু একবার তৈরি হয়ে গেলে আর চিন্তা নাই। তাদের মাধ্যমেই একটা চেইন ও সার্কেল তৈরি হয়ে যায়।
Najmul Karim
টার্গেটেড কাস্টোমার বাহির করতে হলে ব্যবসায়ী নিজেকেই এনালাইসিস করে বের করতে হবে টার্গেট কাস্টমারের কিছু পন্থা অবলম্বন করা যেতে পারে। যেমন ঃ- প্রোডাক্ট এর বয়স অনুযায়ী, প্রোডাক্ট এর কোয়ালিটি অনুযায়ী টার্গেট, প্রোডাক্ট এর দাম অনুযায়ী টার্গেট, প্রোডাক্ট এর বেলেন্স অনুযায়ী টার্গেট করতে হবে। তাছাড়া কাস্টমার এর চাহিদা অনুযায়ী প্রোডাক্ট সোর্সিং করা যেতে পারে।
Md. Rabiul Islam
ব্যবসার ক্ষেত্রে টার্গেট কাস্টমার বিশ্লেষণ খুবই গুরুত্বপূরণ। কারণ কাস্টমার হচ্ছে আপনার সোনার ডিম পাড়া হাঁসের মতো। আপনি কাস্টমারের জন্য উপযোগ সৃষ্টি করবেন আর কাস্টমার আপনাকে সোনার ডিম দেওয়ার মতো টাকা দিবে। তাই আপনার পণ্য উৎপাদনের আগেই টার্গেট কাস্টমার নির্বাচন এবং বিশ্লেষণ করা খুব জরুরি।
Sheikh Robi
ব্যবসায়ের মূল অস্ত্র হলো কাস্টমার, আপনি যদি কাষ্টমারই না পান তাহলে ব্যবসা কার্য কিভাবে পরিচালনা করবেন
Md. Rabiul Islam
ভাল মতো টার্গেট কাস্টমার নির্বাচন করতে পারলে ব্যবসায়ের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। ব্যবসায়ের পলিসি নির্ধারণের ক্ষেত্রেও খুব কাজে লাগে।
রিয়াদ হাসান বাদশা
ব্যবসা শুরু করতে হবে টার্গেটেড নিদিষ্ট একটি এলাকা এবং নিদিষ্ট কিছু সংখ্যক কাষ্টমার কে টার্গেট করে, এবং খুব অল্প কিছু কাষ্টমারকে পরজোবেক্ষনে রাখতে হবে তাদের কেনাকাটার উপর, তারপর তাদের কাছে পোউছাতে হবে আমাদের নিজের পণ্য বা সেবা নিয়ে।
Mojidul Islam
দামের ব্যাপারে কাস্টমের মনোভাব বুঝে নেতে হবে পণ্যের দামের ব্যাপারে টার্গেট কাস্টমারের মনোভাবটাও বুঝে নেওয়া জরুরি। আপনার পণ্যের দাম যদি তাদের সামর্থের বাইরে হয় তাহলে অনেক কাস্টমার ইচ্ছা থাকলেও কিনতে পারবে না। টার্গেট কাস্টমার উচ্চবিত্ত, মদ্ধবিত্ত নাকি মাঝামাঝি সেটা জানা থাকলে পণ্যের সঠিক দাম নির্ধারণ করতে পারবেন।
Jannatul Fardaous Jannat
আপনি যে ধরনের পণ্য নিয়ে কাজ করেন সেটা কোন ধরনের মানুষ পছন্দ করবে, তারা কোন বয়সের, কোন শ্রেনীর তা ও কিন্তুু গুরুত্বপূর্ণ। সব পণ্য সবাই পছন্দ করে না। শাড়ী কারা পরে? রেগুলার কারা পরে? শুধু স্পেশাল ডে তে কারা পরে? কারা অন্যকে শাড়ী গিফট করে? এগুলো নিয়ে ভালো ধারণা থাকতে হবে
Asma Akhtar
দেখতে হবে কোন প্রডাক্ট এর চাহিদা বেশি সেই অনুপাতে ভালো মান এর জিনিসপত্র আনা গেলে কাস্টমার পাওয়া যাবে
Arfatun Nabila
টার্গেট কাস্টমার বিষয়টা আসলে একদিনে তৈরি হয় না। একটু সময় নিতে হয় এর জন্য। একটা উদাহরণ দেই। আমার পেইজে কিছু টিপ আছে। সাইজ অনুযায়ী। এমনকি শুধু পাতাতে লাগানো টিপও আছে। এক আপু আমার কাছ থেকে কয়েকবার এই টিপ নিয়েছেন। তিনি কিন্তু চাইলেই অন্য কোথাও থেকে নিতে পারতেন। কিন্তু উনি আমাকে ইনবক্সে বলেই দিয়েছেন আমি যখন আনি জাস্ট আপুকে জানালেই হবে। এখন আমি টিপের কিছু আনলে ওনাকে জানাই। উনিও খুশি হন। ওনার ভাবনায় আমার নামটা টিপের জন্য রয়ে যায়। এই ক্ষেত্রে ওনাকেও আমি যথেষ্ট গুরুত্ব দেই। এইভাবে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায়।
Arfatun Nabila
টার্গেট কাস্টমার বিষয়টা আসলে একদিনে তৈরি হয় না। একটু সময় নিতে হয় এর জন্য। একটা উদাহরণ দেই। আমার পেইজে কিছু টিপ আছে। সাইজ অনুযায়ী। এমনকি শুধু পাতাতে লাগানো টিপও আছে। এক আপু আমার কাছ থেকে কয়েকবার এই টিপ নিয়েছেন। তিনি কিন্তু চাইলেই অন্য কোথাও থেকে নিতে পারতেন। কিন্তু উনি আমাকে ইনবক্সে বলেই দিয়েছেন আমি যখন আনি জাস্ট আপুকে জানালেই হবে। এখন আমি টিপের কিছু আনলে ওনাকে জানাই। উনিও খুশি হন। ওনার ভাবনায় আমার নামটা টিপের জন্য রয়ে যায়। এই ক্ষেত্রে ওনাকেও আমি যথেষ্ট গুরুত্ব দেই। এইভাবে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায়।
Asma Akhtar
আপনি যেই পরিসরে থাকেন সাধারণত আমি মনে করি ওই রকম পরিসরেই জিনিসপত্র আনা উচিত। যেমন সবাই বেশী মূল্যের জিনিস নাও নিতে পারে।তাই কম দামি বেশি দামি মিলিয়ে জিনিস আনা উচিত
S M Mehdi Hassan
সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। আমি ব্যবসার জন্য টার্গেট কাস্টমারের গুরুত্ব এবং প্রয়োজনীতা নিয়ে কথা বলব।
হ্যা, ব্যবসায় টার্গেট কাস্টমার ঠিক করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্যেই ব্যবসা দ্রুত শুরু করা উচিত না। আগে একটি পণ্য বা সেবার সম্ভাব্য ক্রেতা, চাহিদা, বাজার কত বড় সেটা বুঝতে হবে এবং তারপরে কাজে নামতে হবে।
Dip Banik
ব্যবসায়ে সেল বাড়ানোর জন্য যেমন কাস্টমার প্রয়োজন,তেমনি টার্গেট কাস্টমার নির্বাচন করার জন্য কিছু পলিসিও ফলো করা জরুরি, কেউ কেউ আমাদের থেকে টানা ৩/৪ বার অডার করার পর তাকে যদি প্রতি ৫ বারের মাথাই কিছু ছাড় বা সুবিধা দেওয়া সম্ভব হয়,তাইলে উক্ত কাস্টমার রেগুলার কাস্টমার হতে বাধ্য,আর সবসময় কাস্টমারকে ফিল করাতে হবে যে দে আর স্পেশাল ফর আস ☺
Asma Akhtar
ব্রান্ড ছাড়াও হাজার হাজার দোকান থাকে তাদের কিন্তু রেগুলার সেল হয়।হয়ত একদিন কম একদিন বেশি।তাই বলে কি বিজনেস চলেনা।
রাস্তায় এখনো অনেক মুচি দেখা যায়। এখন আর কয়জন জুতা শিলাই করে পরে বলুনতো। কিন্তু তারা অবশ্যই একটা দিক নিয়ে বসে থাকেনা।যখন দেখা যাবে কাস্টমার এটা লাইক করছেনা তখন ভেরাইটি আনতে হবে
Alamin Muttaque
টার্গেট সবচে আগে দরকার। অনেকটা শিকারী বাঘের শিকার ধরার মতো।
পরেও যদি বাঘের মতো চিন্তা করি। তাহলেও সেইম ব্যাপার। কিন্তু কিছু হায়না অনেক সময় শিকার করা জিনিসও নিয়ে পালিয়ে যায়। সে জন্যে যদি শিকারী বাঘ সজাগ না থাকে তো সব শেষ।
ঠিক টার্গেট পিপল যখন ধরা দিবে তাদের ধরে রাখতে হবে। তাহলেই রি সেল হবে। আর রি সেল মানেই ব্যবসার সম্প্রসারণ ♥
Razib Ahmed
এ ব্যপারে ই-ক্যাব দিয়ে আমি যা করতে পেরেছি তা বাংলাদেশে খুব কম লোক করতে পেরেছে। এক টাকা বাজেট ছাড়া ই-কমার্সে আগ্রহী লোকদের কাছে ই-ক্যাবকে নিয়ে যেতে পেরেছি। .
Sejuti Noshin
টার্গেট কাস্টমার বের করা টা একটা চ্যালেঞ্জিং ব্যাপার,এবং ব্যবসার জন্যে খুবই গুরুত্বপূর্ণ,কারন প্রতিটা বিজনেস এর কিছু নির্দিষ্ট আইটেম থাকে & সেগুলোর নির্দিষ্ট কাস্টমার থাকে,এবং তাদের নিয়ে একটা বেইজ তৈরী করতে হয়,না হলে এই প্রতিযোগিতার যুগে টিকে থাকা একটু কস্টকর,কারন শুধু স্টক করলাম কিন্তু জানলামই না এটার ডিমান্ড কাদের হতে পারে তাহলে খুব বেশী আগানো যাবে না,& টার্গেট কাস্টমার এর উপর প্রোডাক্ট এর প্রাইসিং টাও অনেক নির্ভর করে।
Razib Ahmed
ই-ক্যাব নিয়ে যখন শুরু করি তখন প্রথমে মাথায় চিন্তা ছিল আমার টার্গেট কাস্টমার কারা? সহজ উত্তর হল ই-কমার্স করছে অথবা এ নিয়ে আগ্রহী লোকজন। আচ্ছা তাদের বয়স কত? তারা কোথায় আড্ডা দেয়? তারা কি টিভি দেখে নাকি পত্রিকা পড়ে না ফেইসবুকে থাকে? তাদের শুধু খুঁজে পেলে হবে না, এক সাথে করবো কি করে?
Mojidul Islam
টার্গেট কাস্টমার পেতে হলে আপনাকে কাস্টমার বেস ঠিক করতে হবে যেমন
প্রোডাক্ট নির্বাচনের পর খুব ভালোভাবে বুঝে নিতে হবে করা আপনার টার্গেট কাস্টমার মানে করা আপনার প্রোডাক্টটি টাকা দিয়ে কিনতে আগ্রহী। টার্গেট কাস্টমারদের সম্পর্কে খুব ভালোভাবে জানা থাকলে আপনার প্রোডাক্টের দাম, মার্কেটিং কৌশল সর্বোপরি আপনার ব্র্যান্ডের গল্পটি ক্রেতার সামনে তুলে ধরতে সাহায্য করবে।
Tanzeela Omi
আমি ছোট্ট এক্টা শুধু কথা বলি।এক্টাই উদাহরন 🙂টার্গেট কাস্টমার দুই ধরনের। এক নিয়মিত,এক হাইপড।(দুটাই ব্যবসায়ে দরকার) উদাহরণ দেই
যেমন এখন জামদানী হাইপে অনেকেই জামদানী কিনবেন।কারন অন্যের দেখাদেখি ভালো লাগছে।বা কিনতে ইচ্ছে হচ্ছে বার বার দেখার কারনে।
কিন্তু এরা আর ২য় বার কিনবেনা।অথবা ২য় বার কেনার মত সামর্থ্য তার হবেনা।কিন্তু এটা সে আলোচনা টানা এক বছর।
আর এক হলো নিয়মিত টার্গেট কাস্টমার। যারা সারাবছরে প্রতি মাসেই জামদানী কিনবে,ভালো লাগ্লেই কিনবে,ভালো ডিজাইন পেলেই কিনবে।টাকা ম্যাটার না।
এই দুই ধরনের কাস্টমারই ব্রান্ড বানানোর জন্য সমান ভাবে গুরুত্বপূর্ণ। এক পক্ষ থেকে পাচ্ছেন আপনি ফাইনান্সিয়াল সাপোর্ট।আর এক পক্ষ থেকে পাচ্ছেন প্রচার ও প্রসারে সাপোর্ট😁
No comments:
Post a Comment