Writer, Blogger : Partho Pratim Mazumder. I am an Content Writer. This Partho Notes blog is just a round of my life which I see, think, write, Thank you for being patience and reading Me, writer: Partho Pratim Mazumder
বিজনেস কি মার্কেটিং করে ক্রেতার উপর চাপিয়ে দেয়া?
Razib Ahmed ▶ Digital Skills for Bangladesh
বিজনেস আসলে কোনটি নিজের পছন্দের মত প্রোডাক্ট নির্বাচন করে বা বানিয়ে বুদ্ধি,কৌশলে এবং মার্কেটিং করে ক্রেতার উপর চাপিয়ে দেওয়া নাকি বাজার বিশ্লেষণ করে ক্রেতার রুচি ও পছন্দ অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন করে বা বানিয়ে বিক্রির জন্য প্রস্তুত করা?
নাকি বাজার বিশ্লেষণ করে নির্দিষ্ট কাস্টমার টার্গেট করে প্রোডাক্ট সোর্সিং এর সঠিক প্রক্রিয়া অনুসরণ করে কোয়ালিটি বজায় রেখে যথাযথ মার্কেটিং করে সঠিক প্রক্রিয়ায় টার্গেট কাস্টমারের কাছে সঠিক পণ্য সঠিক মূল্যে তুলে দেওয়াই বিজনেস?
এ ব্যাপারে আপনার নিজস্ব মতামত তুলে ধরুন।।
Tasmima Rahman
আমার মনে হয় ২টাই ব্যবসা। তবে ২টা ২ধরণের
ব্যাবসা করতে হলে অবশ্যই কাস্টমারের পছন্দকে যেমন মূল্য বা প্রাধান্য দিতে হবে ঠিক তেমনি নিজের পছন্দের মূল্য দিতে হবে। সেক্ষত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে এমন একটি বিষয় নিজে কাজ করতে হবে যা আপনার পছন্দ এবং আপনার কাসমেরেরও। যেহেতু আমরা জেনেছি ৩টি কৌশলে কিভাবে আমরা একটা পণ্য কাস্টমারের কাছে সেল করতে পারবো তাই তার প্রথমটাই আমরা অবলম্বন করতে পারবো। ১ম হোমেওয়ার্কের যে ভিডিওটি ছিল সেখানে ৩টি উপায় সম্পর্কে বলা আছে, ৩টির ১মটি আমরা কাজে লাগাতে পারি , যেটা আমরা জেনেছিলাম আবেগ দিয়ে মানুষ অনেক কিছু কিনে থাকে। তাই এই কৌশল টা প্রয়োগ করে দেখা যেতে পারে।
ব্যবসা করতে হলে অবশ্যই সঠিক পণ্য ব্যবহার করতে হবে। প্রতিটা পণ্যের কাঁচামাল যেন হয় ভেজাল মুক্ত তো সেটা খাবার হোক , পোশাক হোক বা যাই হোক না কেন। প্রতিটা পণ্যের কোয়ালিটির দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। নির্দিষ্ট বা টার্গেট কাস্টমার থাকাও ভালো যারা বেশি মূল্য হলেও পণ্যের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেনা। তাদের ক্ষেত্রে শুধু তাদের ক্ষেত্রে না সকল কাষ্টমেরকেই সঠিক কোয়ালিটি সম্পূর্ণ পণ্য সঠিক মূল্যে দেওয়া উচিত।
Mou Mahjabeen
বাজার বিশ্লেষণ করে নির্দিষ্ট কাস্টমার টার্গেট করর প্রোডাক্ট সোর্সিং এর সঠিক প্রক্রিয়া অনুসরণ করর কোয়ালিটি বজায় রেখে যথাযথ মার্কেটিং করে সঠিক প্রক্রিয়ায় টার্গেট কাস্টমারের কাছে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এর সঠিক পণ্য আর সঠিক মূল্য তুলে ধরাই বিজনেস।
এক্ষেত্রে আমি আমার ছোট কাজ নিয়ে শেয়ার করি আমি মূলত এক্সক্লুসিভ বিডস দিয়ে নিজের ডিজাইনের গহনার কাজ করি। সেক্ষেত্রে কাস্টমার এ দের টেস্ট এক রকম বা একঘেয়েমি না হয়ে যায়, সেজন্য গহনার প্যাটার্ন কে একটু চেঞ্জ করার চিন্তা করলাম। সেক্ষেত্রে আমি পয়েন্ট ২ টা ইউজ করেছি- বাজার ঘেটে, কাস্টমারদের সাথে কথা বলে জানা আর বুঝা যায় তাদের রুচি চাহিদা আর পছন্দ টা কি ধরণের, সেটাকে মাথায় রেখে আমি অল্প করে বাঁশ এ জুয়েলারী প্রস্তুত করলাম। সেখানে রয়েছে বাঁশ এ বিভিন্ন লেন্থ এ মালা, বাঁশ এ চুড়ি, বালা, বাঁশ দুল আংটি,খোপার কাটা, বিক্রির জন্য প্রস্তুত করেছিলাম। এতে আমি বুঝলাম আমার কাস্টামারের চাহিদা পছন্দ রুচিসম্মত এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিতে সক্ষম হয়েছি।😊
আমার কাছে ক্রেতা সন্তুষ্ট আসল চাওয়া😇
Umme Habeeba Rupa
আমি মনে করি আমি যে কাজটা ভালো পারি সেটাকে পুঁজি করে নামবো। তারপর বাজার বিশ্লেষণ করলাম, ক্রেতার চাহিদা কেমন বাজারে পন্যটার জন্য সেটা দেখবো। সোর্সিং টা ও মাথায় রাখতে হবে।তারপর ক্রেতার পছন্দ অনুযায়ী সেটার সেবা দেয়ার চেষ্টা করবো।আর কিছু প্রডাক্ট আছে যা আমার টার্গেট কাস্টমার এর জন্য তাদের চাহিদা অনুযায়ী দিতে চাইবো।আমি হেন্ডপেইন্ট আর ব্লক এর কাজ ভালো পারি আমি এটা নিয়ে নামলাম। এখন ক্রেতা কি চায় জামা,জুতা,ব্যাগ,চাদর,শাড়ি, পাঞ্জাবি সেটা বুঝে আমি হেন্ডপেইন্ট আর ব্লক করবো।আর আমার কিছু ইউনিক প্রডাক্ট থাকবে যেটা আমার টার্গেট কাস্টমার এর জন্য থাকবে।অন্যরা নিতে চাইলেও সমস্যা নাই। আমার থিম টা ঠিক থাকবে কিন্তু সেটা কিসের উপর করবো ক্রেতার মনমতো করে দিব।
Tahmina Chowdhury
আমার কাছে সবকটি
ব্যাখ্যা করছি
১/বিজনেস আসলে কোনটি নিজের পছন্দের মত প্রোডাক্ট নির্বাচন করে বা বানিয়ে বুদ্ধি,কৌশলে এবং মার্কেটিং করে ক্রেতার উপর চাপিয়ে দেওয়া
--এটাও একটা যোগ্যতা এখানে আমি একটা উদাহরণ দিব মোবাইল কোম্পানীগুলোর সাথে, তারা নিজেদের পছন্দমত বিভিন্ন কৌশল অবলম্বন করে মার্কেটিং করছে, আর আমরা তা গ্রহন করছি।
২/ বাজার বিশ্লেষণ করে ক্রেতার রুচি ও পছন্দ অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন করে বা বানিয়ে বিক্রির জন্য প্রস্তুত করা
--এখানে সব ধরণের কাষ্টমার কে মাথায় রেখে পণ্য নিবাচর্ন করা হয়। সাধারণ থেকে এলিট শ্রেনী সবার জন্য
৩/বাজার বিশ্লেষণ করে নির্দিষ্ট কাস্টমার টার্গেট করে প্রোডাক্ট সোর্সিং এর সঠিক প্রক্রিয়া অনুসরণ করে কোয়ালিটি বজায় রেখে যথাযথ মার্কেটিং করে সঠিক প্রক্রিয়ায় টার্গেট কাস্টমারের কাছে সঠিক পণ্য সঠিক মূল্যে তুলে দেওয়াই বিজনেস?
--এখানে সব ধরণে কাষ্টমারের জন্য মার্কেটিং হয় না, যেমন আড়ং, আর্টিসান এরা নির্দিষ্ট কাস্টমার টার্গেট করে ব্যবসা করছে। তাদের টেকনিকটা এটা।
Asiya Akter Kheya
আমার মতে তৃতীয় পদ্ধতি ফলো করা উচিত। কারন কেউ একা সবার চাহিদা পূরন করতে পারবে না। মানুষের চাহিদা বয়স, জেন্ডার ভেদে হয়। ছোট মানুষের যা দরকার বা পছন্দ তা কিশোর বা মধ্যবয়সী, বা বৃদ্ধবয়সী কোন মানুষের প্রোয়জন বা পছন্দ হবে না। আবার ছেলে পছন্দ এবং মেয়ের পছন্দ বা প্রোয়জন আলাদা। সো সবার চাহিদার দিকে একার পক্ষে নজর দেয়া সম্ভব না। আবার আমাদের জীবনে শুধু একটা চাহিদা নেই। আছে বহুমুখী চাহিদা। তাই আগে মার্কেট বিশ্লেষণ করতে হবে। পাশাপাশি আপনি কোন বয়সের লোকেদের কি চাহিদা পূরন করতে চান সেটার দিকে নজর দিতে হবে। তারপর আপনার পছন্দর দিকে নজর দিতে হবে। যেটাতে আপনি ভালো পাড়বেন বলে আপনার বিশ্বাস হয় সেটাতে আপনার শ্রম দিতে হবে। এক্ষেত্রে আপনার পছন্দের জিনিসটা আপনার টার্গেট কাস্টমারকে কতটা আকর্ষণ করতে পেরেছে সে বিষয়ে নজর দিতে হবে। ধরুন আপনি একটা নতুন ভারী উইনিজ ডিজাইনের শাড়ি নিয়ে আসলেন বাজারে কিন্তু কাস্টমার দের চাহিদা বা ট্রেন্ড তখন হালকা কাজের শাড়ি। তাই আপনাকে তখন হালকা কাজের শাড়ির দিকে ফোকাস দিতে হবে। সব কথা এক কথা পন্য আপনি নিজের জন্য তৈরি করবেন না, তৈরি করবেন কাস্টমারদের জন্যে। তাই তারা যেভাবে পছন্দ করে আপনাকেও সেই দিকে হাটতে হবে। নিজের ইচ্ছে মত চললে কিছু পাবেন না।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment